বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় বসতবাড়িতে হামলা, নারীদের শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ সন্ত্রাসী বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার 

নারায়ণগঞ্জে চানমারী এলাকায় ডিস ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মচডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পাশ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।