মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল শিশু ইব্রাহিম, ট্রলির ধাক্কায় গেল প্রাণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার সময় দাদির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম (৫) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি আনোয়ারা বেগম (৬৫)।

আজ রোববার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চৌড়হাস ফুলতলা স্টেডিয়ামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম ইসলাম সদর উপজেলার বটতৈল এলাকার আহসান হাবিবের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রলিচালকের সহযোগীকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল ইব্রাহিম। চৌড়হাস প্রতীতি বিদ্যালয়ের সামনে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় দ্রুতগতির বালুভর্তি একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়। এ সময় তার দাদি গুরুতর আহত হন। স্থানীয়রা শিশুর দাদিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মডেল থানার ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগী তরুণ সিজানকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। শিশুটির দাদির অবস্থা আশঙ্কাজনক। প্রতীতি বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা রুমা বলেন, ‘চোখের সামনে ছাত্রের এমন মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ইব্রাহিমকে তার দাদি প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, আজও এসেছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।