মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

জেলায় এসএসসি পরীক্ষায় ৮৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় ৮৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একই সঙ্গে এসএসসি (ভোকেশনাল) এ ৯১ দশমিক ৯৭ শতাংশ ও দাখিলে ৮১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছে। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

এবার জেলায় এসএসসিতে ২৯ হাজার ৬৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৫৭৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন ও দাখিলে ২ হাজার ৬৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ১৫৫ জন।

জেলায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭২৮ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১০০ জন ও দাখিলে ২ হাজার ৯৮১ জন।

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাসের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

এস এস সি পরীক্ষার ফল প্রকাশের পর নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীদের উল্লাশ ও মিষ্টি মুখ করান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের গভনিং বডির চেয়ারম্যান শ্রী চন্দন শীল।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।