শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এড.সাখাওয়াত – টিপুর দোয়া ও তোবারক বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মিলাদ মাহফিল, দোয়া এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এ সময় মহানগর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও ভালোবাসার নীতির কথা স্মরণ করেন। তিনি বলেন, “জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে আজকে বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।