শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

ছাত্র-জনতার উপর হামলা মামলার ওয়ারেন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার (৪ আগস্ট) শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি ম্যাকলিন। অভিযোগ রয়েছে, আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র-জনতার উপর অস্ত্র নিয়ে হামলা চালান ম্যাকলিন ও তার সহযোগীরা। এই হামলার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ম্যাকলিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ম্যাকলিন একবার গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়া, মিশনপাড়া, জালকুড়ি এবং সাইনবোর্ড এলাকা উত্তপ্ত ছিল। সেসময় আন্দোলনকারীদের উপর হামলা ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।