বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

ছাত্র-ছাত্রীদের মনোযোগ ও প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি: গিয়াসউদ্দিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে চাই। তাদের মনোযোগ ও প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে শীতকালীন ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, “এই আয়োজনগুলো শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং খেলাধুলায় দক্ষতা বাড়াবে। মৌসুমি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। এগুলো বাস্তবায়নে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। সহযোগিতা পেলে আমাদের লক্ষ্য আরও দৃঢ়ভাবে বাস্তবায়ন করা যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক জি. এম. সাদরিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক কায়সার রিফাত, মাজেদুল ইসলাম, আবুল হোসেন, শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক শিশির ঘোষ অমর, রিফাত হোসেন ও রাজিব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক দেলোয়ার হোসেন।

শেষে সিদ্ধিরগঞ্জ এলাকার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।