শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি  সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক 

ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধিদলটি পানাম সিটি পৌঁছালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কোরিয়ান প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিনিধি দলকে পানাম সিটির ঐতিহ্য এবং তা সংরক্ষণে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান।

কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হয়ে একে মানব সভ্যতার ইতিহাসে এক অসাধারণ নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি পানাম সিটির ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে আরও সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।