বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

আওয়ামীলীগের নাশকতা এড়াতে র‍্যাব-১১’র বিশেষ অভিযানে তল্লাশি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ডাকা আগামী ১৩ নভেম্বরের সম্ভাব্য নাশকতা এড়াতে এবং জননিরাপত্তা ও শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাষাঢ়া মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

র‍্যাব সদস্যরা এসময় মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে র‍্যাব জানায়।

র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মোহম্মদ আল মাসুদ খান এই বিষয়ে বলেন, আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় র‍্যাবের চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় টহল দিয়েছি। এখনো টহল করছি, পাশাপাশি আমরা চেকপোস্ট পরিচালনা করছি।

তিনি আরও বলেন, বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় আমরা টহল করতেছি। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িগুলো আমরা চেক করছি। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের র‍্যাব কার্যকর ভূমিকা পালন করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।