বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের পাশে গিয়াসউদ্দিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হেলালউদ্দিনের বাসভবনে গিয়ে খোঁজখবর নেন তিনি। এসময় হেলালউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

হেলালউদ্দিনের বাসভবনে উপস্থিত হয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “দলের দুঃসময়ে যারা ছিলেন তাদের খোঁজ রাখা নেতাকর্মীদের কর্তব্য। আমরা সবসময় নেতাকর্মীদের পাশে থাকব এবং ফতুল্লার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাব।”

এসময় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবু রহমান সুমনের তত্ত্বাবধানে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগও করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা বিপদ-সুখ দুটোতেই নেতাকর্মীদের পাশে থাকি, তাই সংগঠনকে শক্তিশালী রাখতে সবাইকে একত্রিত থাকতে হবে।”

উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, মাঈনুল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, শওকত আলী, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জামির হোসেন খাঁন স্বাধীন, ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা নাছির প্রধান ও আশিক মাহমুদ সুমন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।